ads

মঙ্গলবার , ২ নভেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২০

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক আইন, জিআর পরোয়ানায়াভুক্ত ও অন্যান্য মামলার আসামিসহ মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

Shamol Bangla Ads

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশে কোতোয়ালী থানা পুলিশ মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানায়াভুক্ত আসামী ২ জন সানকিপাড়া শেষ মোড়ের মোঃ রাজিব মিয়া, সেহড়া চামড়া গুদামের মেমে সোহেল সৌরভ ওরফে সোহেল আহম্মেদ এবং মাদক আইনে ৪ জন আসামী মোঃ রাসেল, মোঃ হৃদয়, মোঃ রুবেল মিয়া, শামীম আহম্মেদ রতন ও অন্যান্য মামলায় আরো ১৪ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো জানান, ময়মনসিংহ নগরীকে মাদক সন্ত্রাস চুরি-ছিনতাই জোয়াসহ বিভিন্ন অপরাধ দমনে কোতোয়ালী থানা পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Need Ads