ads

সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুন্দরবন এলাকায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৭৬
সুন্দরবন এলাকায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করতে পেরেছি। সুন্দরবন অঞ্চলসহ কোথাও কাউকে আর ডাকাতি-বৃত্তি করতে দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘এ এলাকায় র‌্যাবের একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। যাতে এই অঞ্চলে নতুন করে আর বনদস্যু তৈরি বা যারা আত্মসমর্পণ করেছে তারা পূর্বের পেশায় ফিরে যেতে না পারে। একইসঙ্গে কোস্টগার্ডকে আধুনিকায়নের মাধ্যমে আরও শক্তিশালী করা হবে।’

Shamol Bangla Ads

২ নভেম্বর সোমবার দুপুরে বাগেরহাটের রামপাল ডিগ্রি কলেজ মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আয়োজিত সুন্দরবন দস্যুমুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক সময় সুন্দরবনের জেলে বাওয়ালী ও মৌয়ালরা বনদস্যুদের হাতে জিম্মি ছিল এবং প্রায়ই বনদস্যুদের হাতে তাদের জীবন হারাতে হতো। দস্যুমুক্ত সুন্দরবনে এখন শান্তির সুবাতাস বইছে।’

Shamol Bangla Ads

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান, সংরক্ষিত আসনের এমপি গোরিয়া ঝর্না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের আইজি বেনজীর আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে র‌্যাব-৬ ও ৮ এর অধিনায়কগণ, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দস্যুতা ছেড়ে দেওয়ায় উপকার ভোগী, পুনর্বাসন সহায়তাপ্রাপ্ত ৩২৬ জন উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণ করা দস্যুদের ১০২টি ঘর, ৯০টি মুদি দোকান (মালামালসহ), ১২টি জাল ও মাছ ধরার নৌকা, আটটি ইঞ্জিনচালিত নৌকা এবং গবাদিপশু হস্তান্তর করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় দেড় বছরে সর্বনিম্ন ২ মৃত্যু, শনাক্তের হার… পরবর্তী সংবাদ ভাসানচরে জাতিসংঘের ২১ সদস্যের প্রতিনিধি দল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads