ads

সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় দেড় বছরে সর্বনিম্ন ২ মৃত্যু, শনাক্তের হার ১.০৮

খবর টি পড়েছেন : ১৫৪
করোনায় দেড় বছরে সর্বনিম্ন ২ মৃত্যু, শনাক্তের হার ১.০৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে, যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭০ জনে। এর আগে সর্বশেষ গত বছরের ৫ মে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন করোনাভাইরাসে মারা গিয়েছিলেন ১ জন। ১ নভেম্বর সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭৩৪টি । এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮ শতাংশ। এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ২ জন। এই সময়ে কোনো পুরুষ মারা যাননি। মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া : চিকিৎসক পরবর্তী সংবাদ সুন্দরবন এলাকায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads