ads

সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বজ্রপাত রোধে তালবীজ রোপণ করলো ‘আজকের তারুণ্য’

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ

শেরপুরে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ১শ তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছিলো ‘আজকের তারুণ্য’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ৩১ অক্টোবর রবিবার বিকেলে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ।

Shamol Bangla Ads

ওইসময় কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল কাদের, আয়োজক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সাধারণ সম্পাদক দীপ্ত মোদক, সহ-সভাপতি শামসুজ্জামান কবির সাইদ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাহসিন মাসরুফ তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক নাফিউ হোসেন ও সোহানুর রহমান নিলয়, সংগঠনের সদস্য ইসরাত মল্লিকা, সোহানা ইয়াসমিন, জিহান হাসনাত রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ।

Shamol Bangla Ads

তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads