ads

সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৭২
নকলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আত্মকর্মী সাংবাদিক আনোয়ার হোসাইন প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে ৬ জন প্রশিক্ষিত যুব’র মাঝে মাথাপিছু ৬০ হাজার টাকা করে যুব ঋণের চেক ও ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব’র মাঝে সনদপত্র বিতরণ এবং ৩০ জনের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বজ্রপাত রোধে তালবীজ রোপণ করলো ‘আজকের তারুণ্য’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads