ads

সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানে শেরপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নানা আয়োজনে আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জোয়াহের আলী মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।

Shamol Bangla Ads

আলোচনা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। বিকেলে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads