ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ৩১, ২০২১ ১২:০৫ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার সকালে উপজেলা কমিউনিটি পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারুল্লাহ আনার উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক একেএম বেলায়েত হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় ওসি (তদন্ত) সারোয়ার হোসেন, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads