ads

শনিবার , ৩০ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৩০, ২০২১ ২:৩০ অপরাহ্ণ

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার সকালে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদ, সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল মজিদ খোকন।

ডিআইও-১ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর আহমদ, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. রেজাউল হক, ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, শহর ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম ভূইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ কমিউনিটি পুলিশিং ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অন্যায়, অপরাধ দূর করতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কমিউনিটি পুলিশিং কমিটিকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কর্মকাণ্ডে অবদান রাখায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও সদর থানার এসআই খোকন চন্দ্র সরকারকে সম্মাননা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads