ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে মাদক প্রতিরোধে বই বিতরণ

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
অক্টোবর ৩১, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে যুবকদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যেখানে দলীয় লবিং, মোটরসাইকেল মহড়া ও জনসভাসহ নানা গণসংযোগ করছেন, সেখানে ভিন্নধর্মী ও নীরব প্রচারণায় ব্যস্ত জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের যুবক আবু তাহের। আসন্ন ইউপি নির্বাচনে মহাদান ইউনিয়নে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

Shamol Bangla Ads

৩০ অক্টোবর শনিবার দুপুরে করবাড়ি এলাকায় শতাধিক ছাত্র-যুবকদের হাতে সামাজিক সচেতনতামূলক বই তুলে দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এডভোকেট হাফিজুর রহমান, মোস্তফা জামান, মীর হেলাল, মনসুর আলী প্রমুখ।

আবু তাহের দীর্ঘদিন ধরে নীরবে এ কার্যক্রম চালিয়ে আসছেন। যা স্থানীয় যুবকদের মধ্যে সাড়া ফেলেছে। তিনি জানান, বেকার সমস্যাসহ নানাবিধ কারণে যুবসমাজ বর্তমানে মাদকাসক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সামাজিক অবক্ষয়ে জড়িয়ে পড়ছে। বইপড়ার অভ্যাস গড়ে তুললে এসব অবক্ষয়ের হাত থেকে তাদের ফেরানো সম্ভব।

Shamol Bangla Ads

এ বিষয়টি লক্ষ্য রেখে ইউনিয়নের বিভিন্নস্থানে তিনি সামাজিক সচেতনতামূলক বই বিতরণ করে আসছেন বলে তিনি জানান।

Need Ads