ads

মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রশিদ-মুজিবেরি জাদুতে ৬০ রানেই শেষ স্কটিশরা

খবর টি পড়েছেন : ১৭৪
রশিদ-মুজিবেরি জাদুতে ৬০ রানেই শেষ স্কটিশরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হাতের কব্জির মোচড়, তাতেই বল ঘোরে লাটিমের মত। একজন অফ স্পিনার, আরেকজন লেগ স্পিনার। প্রথমজন মুজিব-উর রহমান এবং পরেরজন রশিদ খান। দু’জনের আলাদা পরিচয় দেয়ার দরকার নেই।

Shamol Bangla Ads

মুজিবের ৫ উইকেটে ধসে পড়ল স্কটিশ টপ অর্ডার। চার উইকেট তুলে লেজটা মুড়ে দেওয়ার কাজ সারলেন রশিদ। তাতে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৩০ রানের দাপুটে জয় পেয়েছে আফগানরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসটাও জিতেছে আফগানিস্তান। প্রতিপক্ষের ওপর বড় রানের পাহাড় চাপিয়ে দেওয়ার অভিপ্রায় থেকেই যে এ সিদ্ধান্ত, তা বলাই বাহুল্য। ব্যাটাররা অধিনায়ক মোহাম্মদ নবীর সে ইচ্ছেও পূরণ করেছেন দারুণভাবেই। মিচেল লিস্কের দ্বিতীয় ওভারে এল ১৮, সেই যে আফগান রান-বন্যার শুরু, ইনিংসের শেষ পর্যন্ত আর তাতে আর বাঁধই দিতে পারল না স্কটিশরা।

Shamol Bangla Ads

উদ্বোধনী জুটিতে ৫৪ রান তোলেন জযরতউল্লাহ যাযাই, আও মোহাম্মদ শাহজাদ। দলকে বড় রানের ভিত দিয়ে পাওয়ারপ্লের শেষ ওভারে শাহজাদ ফেরেন ১৫ বলে ২২ রান করে।

পাওয়ারপ্লে শেষ, তার ওপর উদ্বোধনী ব্যাটারকেও হারিয়ে ফেলেছিল আফগানরা, রানের সুতোয় ঢিল পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে। তবে সে শঙ্কা উড়িয়ে উলটো গুরবাজকে নিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন যাযাই। যদিও ৬ রানের জন্য অর্ধশতকের স্বাদ পাননি তিনি, ৩০ বল খেলে সাজঘরে ফেরার আগে যাযাই করেন ৪৪ রান।

দলীয় ৮২ রানে যাযাই ফিরলে ক্রিজে আসেন নাজিবউল্লাহ জাদরান। গুরবাজকে সঙ্গে নিয়ে ১৯ ওভার পর্যন্ত রীতিমতো শাসিয়েছেন স্কটিশ বোলারদের৷ ১৯তম ওভারে গুরবাজ ফেরেন ৪৬ রানে। তবে নাজিবউল্লাহ ফিফটির দেখা পেয়েছেন। শেষে ৩৪ বলে ৫৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে নবীর ৪ বলে ১১ রানের ক্যামিওতে শেষমেশ ৪ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পেয়েছিল স্কটিশরা। ৩.১ ওভারেই তুলে ফেলেছিল ২৮ রান। তবে এরপরই শুরু মুজিব জাদুর। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর সেই মুজিবের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দলটি।

২০ রানে ৫ উইকেট নিয়ে স্কটল্যান্ড টপ অর্ডার গুড়িয়ে দেন মুজিব। এরপর রশিদ খান আক্রমণে এসে ২.২ ওভারেই তুলে নেন ৪ উইকেট, তাও মাত্র ৯ রান খরচায়। তাতেই আফগানিস্তান পায় ১৩০ রানের বিশাল এক জয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছেলের প্রেমিকার জন্মদিনে উচ্ছ্বাস শ্রাবন্তীর পরবর্তী সংবাদ ১৪ হাজার কোটি টাকায় আইপিএলে নতুন দুই দল

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads