ads

মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছেলের প্রেমিকার জন্মদিনে উচ্ছ্বাস শ্রাবন্তীর

খবর টি পড়েছেন : ২৭৩
ছেলের প্রেমিকার জন্মদিনে উচ্ছ্বাস শ্রাবন্তীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কিছু দিন আগেই ১৮ পূর্ণ করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু। এবার ছেলের বান্ধবী দামিনী ঘোষের জন্মদিন উদযাপন করতে দেখা গেল শ্রাবন্তীকে। ২৬ অক্টোবর মঙ্গলবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিন। সেই উপলক্ষ্যে সোমবার মধ্যরাতে থেকেই শুরু হল জন্মদিন উদযাপন । ছেলের প্রেমিকার জন্মদিন উদযাপন শুরু হল কেক কাটা দিয়ে। শুধু তাই নয় শোনা যাচ্ছে, দামি ক্যামেরা উপহার দিয়েছেন শ্রাবন্তী ছেলের প্রেমিকাকে। নিজের ইনস্টাগ্রামে ছেলে ও তার বান্ধবী দামিনীর সঙ্গে ছবি দিয়ে শ্রাবন্তী লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে বিউটিফুল।’ অন্যদিকে, অভিমন্যুও প্রেমিকার সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দামিনীকে।

Shamol Bangla Ads

অভিমন্যু ও দামিনীর সম্পর্ক বেশ অনেকদিনের। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া থেকে শুরু করে যে কোনও পূজা পার্বণে এই জুটিকে সবসময় একসঙ্গে দেখা যায়।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে নেটমাধ্যমে চর্চার শেষ নেই। তার ছেলে অভিমন্যুকে নিয়েও কম উৎসাহ নেই নেটিজেনদের মধ্যে। মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষা চলো চলছে। নিজের প্রেম সম্পর্কে চলতি বছরের শুরুতেই নেটমাধ্যমে জানিয়েছেন অভিমন্যু। তিন বছর ধরে মডেল দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ অভিমন্যু।

Shamol Bangla Ads

সময় পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন অভিমন্যু ও দামিনী। কখনও কাশ্মির, কখনও মালদ্বীপ ঘুরতে যান তারা। শ্রাবন্তী যেমন ঘুরতে ভালোবাসেন ছেলে অভিমন্যুও তাই। শ্রাবন্তীর সঙ্গে দারুণ ভাবও আছে দামিনীর। সম্প্রতি শ্রাবন্তীর মালদ্বীপ ট্যুরের সঙ্গী ছিলেন দামিনী। শ্রাবন্তী ও রোশন বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন মালদ্বীপে। শোনা যায়, সেই সময়ও সঙ্গী হয়েছিলেন দামিনী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পরবর্তী সংবাদ রশিদ-মুজিবেরি জাদুতে ৬০ রানেই শেষ স্কটিশরা

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads