ads

মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৪ হাজার কোটি টাকায় আইপিএলে নতুন দুই দল

খবর টি পড়েছেন : ১৩৪
১৪ হাজার কোটি টাকায় আইপিএলে নতুন দুই দল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অনেক দিন ধরে শোনা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলে দল বাড়াতে চায়। এবার সেটা বাস্তবে রূপ নিল। সংযুক্ত আরব আমিরাতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই ফাঁকেই দুবাইয়ে হয়ে গেল আগামী মৌসুম থেকে আইপিএলের জন্য নতুন দলের নিলাম। আগামী বছর থেকে ১০ দলের আইপিএল হওয়াও এর মাধ্যমে চূড়ান্ত রূপ পেল।

Shamol Bangla Ads

নিলামে ছয়টি শহর থেকে দল কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রতিযোগী ছিল ১০টি প্রতিষ্ঠান। অংশ নিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার্স গ্রুপ। শেষ পর্যন্ত অবশ্য দল কিনতে পারেনি গ্লেজার্স।

আরপিএসজি কলকাতাভিত্তিক এই বহুজাতিক কোম্পানি ৭ হাজার ৯০ কোটি ভারতীয় রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৮০০০ কোটি টাকা) দিয়ে কিনেছে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। সিভিসি নামের আরেকটি কোম্পানি কিনেছে আহমেদাবাদভিত্তিক আরেকটি ফ্র্যাঞ্চাইজি, যেটি বিক্রি হয়েছে প্রায় ৫ হাজার ২০০ রুপিতে (বাংলাদেশি টাকায় প্রায় ৬ হাজার কোটি টাকা)।

Shamol Bangla Ads

আরপিএসজি নিলামে দাম হাঁকিয়েছিল বিসিসিআইয়ের ভিত্তিমূল্য ২০০০ কোটির চেয়ে ২৫০ শতাংশ বেশি (প্রায় ২৩১২ কোটি টাকা)। সিভিসিও কম যায়নি। তারা ভিত্তিমূল্যের ১৬০ শতাংশ বেশি দাম হাঁকিয়েছে।

২০১৬ ও ২০১৭ সালে আইপিএলে রাইজিং পুনে সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজিটি ছিল আরপিএসজি কোম্পানির মালিকানায়। এটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। নিলাম শেষে কথা বলেন তিনি। বলেছেন, ‘আইপিএলে ফিরে আসতে পেরে দারুণ খুশি। আমি খুবই আনন্দিত। দল কেনাটা প্রথম পর্ব। এখন আমাদের লক্ষ্য হবে শক্তিশালী একটি দল গঠন করা। টুর্নামেন্টে মনে রাখার মতো কিছু করা।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ রশিদ-মুজিবেরি জাদুতে ৬০ রানেই শেষ স্কটিশরা পরবর্তী সংবাদ শেরপুর জেলা ফুটবল লীগে কাকলিকে টাইব্রেকারে হারিয়ে চকপাঠক…