ads

সোমবার , ২৫ অক্টোবর ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৫ অক্টোবর সোমবার দুপুরে মো. আব্দুছ ছালামকে আহ্বায়ক ও ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করে ওই কমিটি ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঝিনাইগাতী উপজেলা বিএনপির কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মো. রেজাউর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. খলিলুর রহমান, মো. আব্দুল মান্নান হীরা ও মো. আতাউর রহমান।

Shamol Bangla Ads

ওই আহ্বায়ক কমিটিতে ২১জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, মো. আব্দুল হান্নান, অধ্যাপক আব্দুল মমিন, মো. মোতাহার হোসেন বিল্লাল, মোফাজ্জল হক, মো. মোকাম্মেল হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. রুকুনুজ্জামান, মো. গোলাপ হোসেন, মো. ইদ্রিস আলী হিরু, মো. নজরুল ইসলাম, মো. মমতাজ আলী, মো. মোশারফ হোসেন, মো. আবু রায়হান, মোছা. জইবুবেন্নচ্ছা কোহিনুর, মো. মুসা অলম, মো. মাসুম বিল্লাহ, মো. মেহেদী হাসান মামুন, মো. আনোয়ার হোসেন, মো. সুলতান মাহমুদ, মো. নুরুজ্জামান।

এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, জেলা বিএনপি চুলচেরা বিশ্লেষণ করে প্রবীণ এবং তরুণদের নিয়ে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দিয়েছে। আশা করি এই কমিটি ভালো কিছু করবে। উপজেলা বিএনপির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads