ads

রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে বিশ্ব পোলিও দিবস পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

‘পোলিওমুক্ত বাংলাদেশ চাই’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরেও রোটারি ক্লাবের উদ্যোগে বিশ্ব পোলিও দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ অক্টোবর রবিবার বিকেলে রোটারি বাংলাদেশ পোলিও প্লাস ন্যাশনাল কমিটির সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ওই র‌্যালির উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

র‌্যালিতে ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. সুরুজ্জামান এমপিএইচএফ, সেক্রেটারি ডা. রতন চন্দ্র দাশ, ক্লাব ভাইস প্রেসিডেন্ট শামছুন্নাহার কামাল ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, পাস্ট প্রেসিডেন্ট অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও বিনয় কুমার সাহা, নাসরিন রহমান, মাহবুবুর রহমান সুজা ও মলয় চাকী, প্রেসিডেন্ট ইলেক্ট মো. সাদুজ্জামান সাদী, সিনিয়র মেম্বার এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, নুর-ই-আলম চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম, রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট আল ফয়সল, সেক্রেটারী তন্ময় প্রমুখ।

পরে শহরের নিউমার্কেটস্থ নিপুণ কমিউনিটি সেন্টারে ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. সুরুজ্জামান এমপিএইচএফ’র সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ‘পোলিও নির্মূলে রোটারি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোটারি জেলা-৩২৮১’র ডেপুটি গভর্নর, রোটারি বাংলাদেশ ন্যাশনাল পোলিও প্লাস কমিটির টাস্কফোর্স মেম্বার ও শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ।

Shamol Bangla Ads

টাস্কফোর্স মেম্বার মলয় মোহন বল জানান, পোলিও দিবস উপলক্ষে স্থানীয় পত্রপত্রিকায় ‘পোলিও নির্মূলে রোটারি’ বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয় এবং এ বছর ক্লাবের পক্ষ থেকে পোলিও ফান্ডে ২ হাজার ডলার দান করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads