ads

রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রেমিকের কাছে মাহির নিবেদন

খবর টি পড়েছেন : ১৬৫
প্রেমিকের কাছে মাহির নিবেদন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে নতুন বাসা, সংসার গুছিয়ে নিচ্ছেন। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। নানারকম স্ট্যাটাস, কবিতা ও ছবি পোস্ট করে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার চিরকুটওয়ালার প্রেম খুঁজছেন বলে জানালেন অগ্নি খ্যাত এই নায়িকা।

Shamol Bangla Ads

মাহি তার স্ট‌্যাটাসের শুরুতে লিখেন—‘প্রিয়তম আসো, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রাখো। তোমার এয়ারপড বের করো, উহু দুটোই তোমাকে কানে দিতে বলছি? একটা আমার কানে দাও। হুম, পারফেক্ট। এবার ‘আগুনের দিন শেষ হবে একদিন’ গানটা প্লে করো। ধরে নাও এখন রাত ৩টা বাজে, আমরা সেন্টমার্টিনে আছি। এখন আমরা সমুদ্রের উপর দিয়ে দু’জন হাত ধরে হাঁটবো যেন ঘাসের উপর দিয়ে হাঁটছি। একটু পরেই মাঝ সমুদ্রের উপর শুয়ে আকাশের তারাগুলো একটা একটা করে গুনে ফেলবো।

ডিজিটাল দুনিয়ায় চিঠির আদান প্রদান প্রায় হারিয়ে গিয়েছে। চিরকুট দিয়ে প্রিয় মানুষকে প্রেম নিবেদন নাই বললেই চলে। কিন্তু মাহি সেই চিরকুটওয়ালার প্রেমই খুঁজছেন। তা জানিয়ে এই অভিনেত্রী লিখেন, ‘‘আচ্ছা প্রিয়তম, সবাই সবাইকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে টেক্সট করে ‘লাভ ইউ’, ‘মিস ইউ’ অথবা ‘খেয়েছো?’, ‘ঘুমিয়েছো?’ কত কী… তুমি এগুলো আমাকে চিঠিতে লিখতে পারোনা? এত এত ডিজিটালের মাঝে আমি তো সেকেলে চিঠিওয়ালার প্রেমটাই খুঁজেছিলাম।’’

Shamol Bangla Ads

মাহি তার প্রেমিকের কাছে এসব নিবেদন জানালেও সেই চিরকুটওয়ালা প্রেমিকের দেখা মেলেনি। কিংবা তার নামও এ লেখায় প্রকাশ করেননি এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইয়োহানির গানের মডেল হলেন নোরা ফাতেহি পরবর্তী সংবাদ এবারের ‘ইত্যাদি’ সোনারগাঁওয়ে

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads