ads

শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইয়োহানির গানের মডেল হলেন নোরা ফাতেহি

খবর টি পড়েছেন : ১৬৭
ইয়োহানির গানের মডেল হলেন নোরা ফাতেহি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গানের মডেল হিসেবে পারফর্ম করার অভিজ্ঞতা নোরা ফাতেহির জন্য নতুন নয়। বেশ কিছু ছবির আইটেম গানে পারফর্ম করে বলিউডে দারুণ সাড়া ফেলেছেন তিনি। কোরিওগ্রাফার হিসেবেও এখন দারুণ চাহিদা তার।

Shamol Bangla Ads

কিন্তু এবার আইটেম গান নয়, নোরাকে দেখা যাবে কান্ট্রি ও র‌্যাপ ফিউশনের একটি গানের ভিডিওতে। সেটি কোন গান, তা শুনলেও চমকে উঠবেন অনেকে। সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন তোলা শ্রীলঙ্কান কণ্ঠশিল্পী ইয়োহানি ডি সিলভার ‘মানিকে মাগে হিতে’ গানের ভিডিওতে থাকছেন নোরা ফাতেহি। তবে সিংহলি ভাষার মূল গান নয়, হিন্দি ভার্সনে গাওয়া এই গানের ভিডিওতে থাকছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ইন্দ্রকুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’ ছবিতে ‘মানিকে মাহে হিতে’ গানের হিন্দি ভার্সনটি রাখা হচ্ছে। যেখানে নোরার সঙ্গে অংশ নিচ্ছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গায়িকা ইওহানি হিন্দিতে মূল গানটি গাইবেন।

Shamol Bangla Ads

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই গানের হিন্দি সংস্করণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা এবং নোরা ছাড়াও ‘থ্যাঙ্ক গড’ ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন ও রাকুলপ্রীত সিং। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা আছে বলে নির্মাতা জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভক্তের কাণ্ডে আবেগাপ্লুত অমিতাভ পরবর্তী সংবাদ প্রেমিকের কাছে মাহির নিবেদন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads