ads

সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিসিপিআরটিএ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২১ ২:১২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৭ অক্টোবর রবিবার রাতে বিসিপিআরটিএ’র উপজেলা শাখার আয়োজনে ওই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শহরের পালকি মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিসিপিআরটিএ’র উপজেলা শাখার সভাপতি মো. শাহিনুর রহমান হৃদয়।

Shamol Bangla Ads

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিসিপিআরটিএ’র উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাশেম চৌধুরী। বিসিপিআরটিএ’র উপজেলা শাখার সদস্য মো. মোজাহিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের সংগঠনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকাশ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিংগাবরুনা ইউনিয়নের সভাপতি তারিকুল ইসলাম তারেক, রাণীশিমুল ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা কমিটির সদস্য আলম মিয়া, জালাল মিয়া, শিপন, সোহেল, রাব্বানী প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা বাংলাদেশ মোবাইল ফোন মেরামত পেশার স্বীকৃতি, কারিগরি শিক্ষার সুযোগ, প্রতিটি জেলায় আরপিএল শাখাসহ ৫ দফা দাবি তুলে ধরেন। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads