ads

সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ রাসেল দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২১ ১:০০ অপরাহ্ণ

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও প্রথমবারের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর সোমবার সকাল সাতটায় জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ, বীরমুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ জেলা ছাত্রলীগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধানগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে শেখ রাসেলের রূহের মাগফেরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জুম মিটিং অ্যাপে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads