ads

সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারার প্রতিবাদে শেরপুরে জাসদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ

দেশের বিভিন্ন জায়গায় গুজব রটিয়ে হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা-ভাঙচুর এবং রাজনৈতিক অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। ১৮ অক্টোবর সোমবার দুপুরে শহরের ডিসি গেইট মোড়ে জেলা জাসদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

Shamol Bangla Ads

জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হোসেন আবু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন, শ্রমিক জোট নেতা জুলহাস উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গুজব রটিয়ে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলাসহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে সারাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারায় বিএনপি-জামায়াত চক্র জড়িত বলে অভিযোগ করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। সেইসাথে তারা হিন্দুদের নিরাপত্তা জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads