ads

সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কমিউনিটি ক্লিনিকের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ

সেবার মান বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে কমিউনিটি ক্লিনিকের কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ ইনশিয়েটিভ টু এনহেন্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গর্ভনেন্স (বিংস) প্রজেক্টের সহায়তায় সিভিএ ও কমিউনিটি গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।

বিংস প্রজেক্টের প্রজেক্ট অফিসার শুভ্রা কুবি ও সিডিএফ ফরহাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস, বিংস প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিশিম, এগ্রিকালচার স্পেশালিষ্ট জহিরুল হক, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, ভেলুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় বক্তারা কমিউনিটি ক্লিনিকের কর্ম-পরিকল্পনাসহ সেবার মান বৃদ্ধি করার আহবান জানান।

এতে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের কর্মরত কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads