ads

সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ রাসেল দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জেলা পুলিশের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

Shamol Bangla Ads

১৮ অক্টোবর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থা‌পিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ওই শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার।

শ্রদ্ধা নিবেদনকালে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রেজাউল হক, টিআই-১ জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads