ads

সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন কামারেরচর ইউপির হাবিব

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ

১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জনের মনোনয়নপত্র দাখিল

শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। ১৭ অক্টোবর রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

Shamol Bangla Ads

এদিকে ১নং কামারেরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব তার ইউনিয়নে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় এবারও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এ নিয়ে তিনি টানা দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও টানা তিনবারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন।

জানা যায়, আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় জেলার একমাত্র সদর উপজেলার ১৪ ইউনিয়নের নির্বাচনে রোববার ছিলো মনোয়নপত্র দাখিলের শেষ দিন। সকাল থেকেই সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের কর্মী-সমর্থকরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত হয়। পরে এক এক করে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪ ইউনিয়নে এবার আওয়ামী লীগের ১৪ জন, জাতীয় পার্টির ২ জন ও ইসলামী ঐক্যজোটের একজনসহ মোট দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন ১৭ জন। এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪২ জন। ১৪ ইউনিয়নে সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন ৫৬৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন ১৯৯ জন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম জানান, ১৪ ইউনিয়নের মধ্যে কামারেরচর ইউনিয়ন থেকে একমাত্র হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। যদি তার দাখিলকৃত কাগজপত্র সব ঠিক থাকে, তাহলে মনোনয়নপত্র বাছাইয়ের দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হতে পারে।

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব বলেন, প্রথমেই আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় আমার ইউনিয়ন ও জনগণের উন্নয়নের কাজ করেছি। সেজন্য তারা আমাকে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আমার ইউনিয়নটি সদর উপজেলার প্রত্যন্ত একটি এলাকা। এ ইউনিয়নটি শতভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আওতায় এনেছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ‘প্রতিটি গ্রাম হবে শহর’কে বাস্তবায়ন করতে আমি কাজ করে যাচ্ছি। এবারের মেয়াদকালে আমার অসমাপ্ত কাজগুলো যাতে সম্পন্ন করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads