ads

সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২১ ১১:১৫ পূর্বাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম। ১৭ অক্টোবর রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিএসবি’র অফিস পরিদর্শন করেন তিনি।

Shamol Bangla Ads

পরিদর্শনের শুরুতেই জেলা পুলিশের একটি চৌকস দলের সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন ডিআইজি হারুন অর রশিদ। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

পরবর্তীতে জেলা পুলিশের বিশেষ শাখার অফিস কক্ষসমুহ ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা বিশেষ শাখার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এরপর শেরপুর পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে সৌন্দর্য বর্ধনে চলমান অবকাঠামোগত উন্নয়ন পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম ভুঁইয়া, টিআই-১ জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads