ads

রবিবার , ১৭ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ১৭, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পঞ্চম শ্রেণির এক শিশু (১৩) শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ মিয়া (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ অক্টোবর শনিবার রাতে উপজেলার জালকাটা এলাকার ধর্ষকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভ স্থানীয় ইয়াছিন ওরফে নতুগুণের ছেলে। রবিবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, ওই ছাত্রীর বাবা-মা জীবিকা নির্বাহের জন্য ঢাকায় থাকার সুবাদে শ্রীবরদী উপজেলার জালকাটা গ্রামে ওই ছাত্রী তার নানীর বাড়িতে থেকে স্থানীয় মমতাজ উদ্দিন কেজি স্কুলে পড়াশোনা করতো। সে স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দেয় একই এলাকার বখাটে শুভ। এতে ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি না হয়ে নানীকে সব খুলে বললে তার নানী শুভ ও তার পরিবারকে সর্তক করে দেন।

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই শিশু ছাত্রী বসতঘর থেকে পানি নেওয়ার জন্য টিউবওয়েল পাড়ে গেলে বাড়ির পাশে উৎ পেতে বসে থাকা শুভ পেছন থেকে তার মুখ চেপে ধরে পাশেই বাঁশঝাড়ের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে শুভকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে গত ২৬ সেপ্টেম্বর রবিবার শ্রীবরদী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিল শুভ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনায় প্রধান আসামি শুভকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads