শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু’র সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট একেএম মোছাাদ্দেক ফেরদৌসী, বর্তমান সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাসানী, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।

শুভেচ্ছা শেষে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নৈশভোজ করেন।




