ads

বুধবার , ১৩ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০২১ ১২:১৭ পূর্বাহ্ণ

দ্বিতীয় দফায় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Shamol Bangla Ads

১২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের চরখারচর এলাকায় ওই কর্মসূচি পালন করেন নৌকা প্রতীকের মনোনয়নবঞ্চিত চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ও তার সমর্থকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং স্থানীয় বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম শেহের প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা ওই ইউনিয়নের নির্বাচনের দলের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মজুকে তৃণমূল ও দলের সাথে বিচ্ছিন্ন বলে উল্লেখ করে তাকে পরিবর্তন করে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামকে মনোনয়ন প্রদানের দাবি জানান।

ওইসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা খাইরুল আলম মেম্বার, বাবুল হোসেন মেম্বার, মোতাহার আলী, ইদ্রিস আলী, আমজাদ আলী, হায়দার আলী মাস্টার, ছাত্রলীগ নেতা সাজিদুল হক শাকিল, শোয়াইব ইসলাম মজনুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads