ads

মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১২, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ

শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা (সেপ্টেম্বর-২০২১) অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সরকার সমাজের অসহায় ও গরিব মানুষগুলোও যেন ন্যায়বিচার পায়, সেজন্য তাদেরকে লিগ্যাল এইডের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। এতে তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, পুলিশ সুপার চৌধুরী হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্্েরট তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।

Shamol Bangla Ads

সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জুলফিকার হোসাইন রনি।

সভায় অন্যান্য বিচারকগণসহ লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads