শেরপুরের নকলায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

১৩ অক্টোবর বুধবার সকালে নকলা পৌরশহরের কালিমাতা মন্দিরে উপজেলার ৪শ জনকে এ সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তহবিল থেকে জেলা প্রশাসকের এ সহায়তা বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ঝুমুর পোদ্দার, সাধারণ সম্পাদক অভিজিত কুমার বণিক, সুবিধাভোগী, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




