‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান, শওকত হোসেন খান মুকুল উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সভায় উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




