ads

বুধবার , ১৩ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের নির্বাচনী মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগ। ১৩ অক্টোবর বুধবার দুপুরে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বিভেদ ভুলে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে তাদের পক্ষে সকলকে কাজ করার নির্দেশ দেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজদুল হক মিনু, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল উদ্দিন,

Shamol Bangla Ads

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এম এ বারেক তোতা, উপ-প্রচার সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং ১৪ ইউনিয়নে নৌকা মনোনয়ন পাওয়া চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads