ads

মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ১২, ২০২১ ১০:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এবং উপস্থিত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ওইসময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন তথা নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ওইসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি হযরত আলী, দৈনিক তথ্যধারার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক যায়যায়দিন’র উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক আজকের বাংলাদেশের স্টাফ রিপোর্টার শফিউজ্জামান রানা, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, চ্যানেল এস’র উপজেলা প্রতিনিধি শাহাজাদা স্বপন, দৈনিক আলোকিত বংলাদেশের উপজেলা প্রতিনিধি মোশারফ হোসাইন, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি খন্দকার জসীম উদ্দিন মিন্টু প্রমুখ।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এ এম ফিরোজ, যুগ্ম সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীকসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads