ads

সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২১ ২:০৪ অপরাহ্ণ

শেরপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতন ধর্মালম্বী অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর সোমবার সকালে শহরের গোয়ালপট্টি এলাকাস্থ গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় হুইপ আতিক হিন্দু সম্প্রদায়ের সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, শেখ হাসিনার সুশাসনের কারণে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে খ্যাতি পেয়েছে। এজন্য সনাতন ধর্মাবলম্বীরা স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহজাবিন ফেরদৌসী ও শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ দুলাল মিয়াসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার ৫শ দুস্থ ও অসহায় মানুষকে বস্ত্র এবং ৫শ মানুষকে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও লবণ প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads