ads

শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০২১ ১:১৯ অপরাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইনসহ মো. কাজল মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ৮ অক্টোবর শুক্রবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পার্শ্ববর্তী ছনকান্দা গ্রামের মো. ওহাব বেপারীর ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ মাঠের পশ্চিম পার্শ্বে মাদকবিরোধী অভিযান চালায়।

ওইসময় ২২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী কাজল মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় কাজল মিয়ার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads