ads

শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে ৩৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০২১ ২:১৬ অপরাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে ৩৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ৮ অক্টোবর শুক্রবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কোনাপাড়া গ্রামের মো. আব্দুর রউফের ছেলে। শনিবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী মো. রুবেল মিয়াকে ৩৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫শ টাকা।

এ ব্যাপারে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, রুবেল এক স্বীকারোক্তিতে জানিয়েছে, সে বিভিন্নস্থান থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল।

Shamol Bangla Ads

ওই ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে শুক্রবার রাতে রুবেলের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads