ads

শুক্রবার , ৮ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২৪ বোতল মদসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

শেরপুরে র‌্যাবের অভিযানে ২৪ বোতল বিদেশি মদসহ মো. মুখলেছুর রহমান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে শহরের তেরাবাজার মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুখলেছুর রহমান শহরের দিঘারপাড় মহল্লার মো. তমশের আলীর ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-১, (জামালপুর-শেরপুর) ক্যাম্পের র‌্যাব সদস্যরা শেরপুর শহরের তেরাবাজার একতা বস্ত্রালয়ের সামনে অভিযান চালায়।

ওইসময় মাদক ব্যবসায়ী মুখলেছুর রহমানকে আটক করে তার কাছ থেকে ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল সেট ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

 

এ ব্যাপারে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ধৃত মোখলেছুর রহমানের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। সেইসাথে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads