ads

শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর গজনীতে পর্যটন সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০২১ ৫:১০ অপরাহ্ণ

পর্যটন খাতের বিকাশে এবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে ‘পর্যটন সেবা কেন্দ্র’র উদ্বোধন করা হয়েছে। ৯ অক্টোবর শনিবার সকালে ওই পর্যটন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের পর্যটন খাতের বিকাশে বদ্ধপরিকর। এজন্য সরকার এ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গজনী অবকাশে এ সেবাকেন্দ্র চালু করা হলো। এখন থেকে পর্যটকরা এ পর্যটন সেবা কেন্দ্র হতে উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত ওয়াশরুম ফ্যাসিলিটি এবং খাদ্য ক্রয়ের সুবিধা পাবেন। তিনি আরও বলেন, পরবর্তীতে ধাপে ধাপে এ কেন্দ্রের আরও উন্নয়ন সাধন করা হবে। এর মধ্য দিয়ে গজনী অবকাশ পর্যটন কেন্দ্র আগামী দিনে আরও একধাপ এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে সেবাকেন্দ্র উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনসহ জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, ‘পর্যটন বর্ষ উপলক্ষে দেশের কয়েকটি পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অর্থায়নে জেলা প্রশাসনের সহায়তায় ওই সেবাকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এতে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করতে সেবার মান বৃদ্ধিকল্পে নবনির্মিত একটি ভবনে আধুনিক ওয়াশরুম, ড্রেসচেঞ্জ রুমসহ পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন কক্ষ নির্মাণ করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, গজনীতে নবনির্মিত পর্যটন সেবাকেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে এখানে বেড়াতে আসা পর্যটকরা বেশকিছু বাড়তি সুবিধা ভোগ করতে পারবেন। তিনি আরও বলেন, রাংটিয়াতে একটি পর্যটন মোটেল করার বিষয়ে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করা হয়েছে। অচিরেই সেখানে উন্নত পর্যটন সুবিধা সম্বলিত পর্যটন মোটেল নির্মিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads