ads

বুধবার , ৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

খবর টি পড়েছেন : ১৫৫
জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য নিশ্চিত করা হয়।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সহসভাপতি এরশাদ হোসেন সোহেলকে জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খোকনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের এক স্বাক্ষরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ২৮ নভেম্বর মাদারগঞ্জ এফএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল উপস্থিত থেকে উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। পরবর্তীতে জেলা যুবলীগ গত মার্চ মাসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

Shamol Bangla Ads

সাংগঠনিক নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় কমিটির কাছে কমিটিতে থাকা সবার বায়োডাটা দেওয়ার কথা। কিন্তু জামালপুর জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় কমিটিকে কমিটিতে থাকা সবার বায়োডাটা দেয়। যা যুবলীগের সাংগঠনিক নিয়ম বহির্ভূত ভাবে করা হয়েছে। এই অসাংগঠনিক কর্মকাণ্ডে কারণেই জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ আজকের পত্রিকাকে জানিয়েছেন, মাদারগঞ্জের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

গত মার্চ মাসে জেলা যুবলীগ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে কমিটিতে আসা সবার বায়োডাটা আগে দেওয়া হয়নি। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জেলা যুবলীগের সহসভাপতি এরশাদ হোসেন সোহেলকে জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু পরবর্তী সংবাদ স্মরণ ॥ মানবতাবাদী রাজনীতিক মতিয়র রহমান তালুকদার :…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads