ads

রবিবার , ৩ অক্টোবর ২০২১ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে সদর থানা পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৩, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে সদর থানা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর রবিবার দুপুরে সদর থানা প্রাঙ্গণে সদর থানার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনাসহ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যাতে দুর্গাপূজা উদযাপিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার প্রতিও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরাপদভাবে দুর্গাপূজা পালনে পুলিশ তৎপর রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া, ডিইআইও-১ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বিজয় কৃষ্ণ চক্রবর্তী, পূজা বিষয়ক সম্পাদক প্রদীপ চক্রবর্তী ও সদর থানার সেকেন্ড অফিসার এসআই খোকন চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার এসআই সুমন মিয়া।

Need Ads
error: কপি হবে না!