ads

রবিবার , ৩ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৩, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে জেলা পুলিশের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সকল থানা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সব সময় সর্তক রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সব সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে মন্ডপের নিরাপত্তা ব্যবস্থাপনা রাখার আহ্বান জানান। সেইসাথে যানজট নিয়ন্ত্রণে শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও একমুখী যানচলাচল ব্যবস্থা নিশ্চিত করবে জেলা পুলিশ বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহাসহ বিভিন্ন উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মতবিনিময় সভা সঞ্চালনা করেন ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads