ads

রবিবার , ৩ অক্টোবর ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ধান ক্ষেতে মিললো পাখি শিকারীর লাশ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ৩, ২০২১ ১:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় একটি ধান ক্ষেত থেকে মো. শাজাহান (৫০) নামে এক পাখি শিকারীর লাশ উদ্ধার হয়েছে। ২ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার কাজাইকাটা পূর্বপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পাখি শিকারী শাজাহান উপজেলার চিথলিয়া পূর্বপাড়া এলাকার কালু মিয়ার ছেলে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, নকলা উপজেলার কাজাইকাটা পূর্বপাড়ার কৃষক মোশারফ হোসেন শনিবার বিকেলে তার রোপা আমনের ধান ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নকলা থানা ও চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টার দিকে শাজাহানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পাশে পাখি শিকারের ফাঁদ পাওয়া যায়।

নকলা থানার এসআই সবুজ জানান, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তবে তার শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। হয়তো স্ট্রোক করেও তার মৃত্যু হতে পারে।

Shamol Bangla Ads

নিহতের স্ত্রী হেনা আক্তার জানান, তার স্বামী কৃষি শ্রমিক ছিলেন। তিনি প্রায়সময়ই বিভিন্ন জায়গাতে মাছ ও পাখি শিকার করতে যেতেন। শনিবার সকাল ১১টার সময় ফাঁদ নিয়ে পাখি শিকার করতে বের হন তিনি। পরে আর বাড়িতে ফিরেননি। রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমার স্বামী মারা গেছেন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে কাজাইকাটা পূর্বপাড়া এলাকা থেকে ধান ক্ষেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পাখি শিকারী এবং পাখি শিকার করতে গিয়ে স্ট্রোক করেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads