শেরপুরে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিউজবাংলা পাঠক ফোরাম গঠন হয়েছে। ১ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে শেরপুর শহরের উত্তর গৌরীপুর মডেল স্কুল মিলনায়তনে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের সভাপতিত্বে শেরপুর জনউদ্যোগের আহ্বায়ক মো: আবুল কালাম আজাদকে প্রধান উপদেষ্টা করে ফোরাম ঘোষণা করা হয়। ফোরামের বাকি চার উপদেষ্টা হলেন

শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রকিবুল হাসান খুররম, আজকের তারুণ্য সংগঠনের সভাপতি মো: রবিউল ইসলাম রতন, মো: মনির হোসেন, নিউজবাংলা টোয়েন্টিফোর-এর শেরপুর প্রতিনিধি শাহরিয়ার শাকির।
কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নিউজবাংলা ফোরামের প্রধান উপদেষ্টা/শেরপুর জনউদ্যোগের আহ্বায়ক মো: আবুল কালাম আজাদ, সাংবাদিক আবু হানিফ, খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: জামিল হোসেন সরকার, শিক্ষক রকিবুল হাসান খুররম, আজকের তারুণ্য সংগঠনের সভাপতি মো: রবিউল ইসলাম রতন, মো: মনির হোসেন।
প্রধান উপদেষ্টা মো: আবুল কালাম আজাদ বলেন, আমাকে এই সংগঠনের প্রধান উপদেষ্টা করায় আমি খুবই আনন্দিত। আমরা নিউজবাংলা ফোরামের মাধ্যমে মানুষের নানান সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরবো। আমরা এই ফোরামের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করবো। আমরা নিউজবাংলা পাঠক ফোরামের পক্ষ থেকে আগামীকাল সন্ধায় ১৫ জনকে কম্বল বিতরণ করবো। আমি বাকি চার উপদেষ্টাকে সাথে নিয়ে শেরপুর নিউজবাংলা ফোরামকে এগিয়ে নিয়ে যাবো।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, আমরা আশা করছি নিউজবাংলা আরো সামনের দিকে এগিয়ে যাবে। নিউজবাংলার পাঠক ফোরাম তাদের কার্যক্রমের মাধ্যমে নিউজবাংলার পাঠক বৃদ্ধিতে ভুমিকা রাখবে।




