ads

শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

খবর টি পড়েছেন : ১৪৬
নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় বালিকা হাউই ম্রং (৫০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী শ্রমিক নিহত হয়েছে। ২ অক্টোবর শনিবার বিকেলে উপজেলায় নয়াবিল ইউনিয়নের চারআলী বাজারে ওই ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলার হাতিপাগার গ্রামের সংগ্রাম ম্রং এর স্ত্রী।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার বিকেলে নাকুগাঁও থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার উদ্দেশ্যে বালিকা হাউই ম্রং নালিতাবাড়ী -নাকুগাঁও দুই লেন সড়ক ধরে হাঁটতে থাকেন। বিকেল সাড়ে ৫টার সময় চারআলী বাজারে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা পেছন থেকে তাকে চাপা দেয়। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে আরেকটি অটোরিক্সায় তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক বালিকা হাউই ম্রংকে মৃত ঘোষণা করেন। নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ফুটবল এ্যাসোসিয়েশনে এবার ১০০ ফুটবল দিল উপজেলা… পরবর্তী সংবাদ শেরপুরে নিউজবাংলা পাঠক ফোরাম গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads