শেরপুরের নকলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনকে সহযোগিতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সৌজন্যে উপজেলার ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওইসব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









