শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে রিসা নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত রিসা স্থানীয় রেজাউল করিম রতনের কন্যা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে লোকজনের অগোচরে রিসা খেলার ছলে টিউবওয়েলে পানিভর্তি বালতির কাছে যায়। ওইসময় রিসা হঠাৎ উল্টে পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরে বাড়ির ও আশপাশের লোকজন রিসাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোশাইপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আনিছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




