ads

বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মরহুম মানিক মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২২৯
শেরপুরে মরহুম মানিক মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট হোটেল-রেস্তোরা ব্যবসায়ী মানিক মিয়ার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে ক্লাবের উদ্যোগে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন।

Shamol Bangla Ads

ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব মো. নূর মামুদ, জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের সভাপতি মো. মুহসীন আলী আকন্দ, মরহুমের বড়ভাই মো. এমদাদুল হক মাস্টার, পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. ইদ্রিস আলী গেন্দাকুল, সাবেক কাউন্সিলর আইয়ুব আলী, শিক্ষক মো. মমতাজ উদ্দিন, সমাজসেবক হাসানুর রহমান আলাল, আব্দুর রহমান রুমান, এডভোকেট মো. আক্রামুজ্জামান, মো. খোরশেদ আলম মোকাদ্দেছ, মো. মিন্টু, যুবলীগ নেতা মফিজুর রহমান, মনোয়ার হোসেন মনু, শিক্ষক সোহানুর রহমান সোহাগ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ক্লাবের সভাপতি মেরাজ উদ্দিন বলেন, মানিক মিয়া ছিলেন সবার বিপদের বন্ধু। এ মোড়ে দূরদূরান্তের যেসব মানুষ বিপদে পড়ে আশ্রয় নিতেন, তাদের নিরাপত্তা দেয়াসহ নানাভাবে মানুষের সেবা করে গেছেন। আমরা সর্বদলীয়ভাবে খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠা করেছি, যার অন্যতম উদ্যোক্তা ছিলেন মরহুম মানিক মিয়া। ইতোমধ্যেই সবার সহায়তায় এ ক্লাবটি শেরপুরের অন্যতম একটি ক্লাবে পরিণত হয়েছে। আমরা সবাই মানিক মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শহরের খোয়ারপাড় এলাকার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মানিক মিয়া গত ২৮ মার্চ  ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আজকের পত্রিকা, নিউজ২৪ টিভির শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের কাকা ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads