ads

বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সেবার মান নিশ্চিতকরণে নাগরিকদের সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

Shamol Bangla Ads

সদর ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেক, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের সমন্বয়ক সঞ্জিত কুমার দাস, ইউপি সদস্য মো. মোবারক আলী প্রমুখ।

মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রিপ ট্রাস্টের বাস্তবায়নে সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত পঞ্চবার্ষিক পরিকল্পনা সভায় সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যরা আগামী পাঁচ বছরের জন্য নয়টি ওয়ার্ডে ৮১টি প্রকল্প পরিকল্পনা করে পেশ করেন। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads