ads

বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০২১ ২:২১ অপরাহ্ণ

শেরপুরে মোটরসাইকেল চাপায় মো. জমির উদ্দিন (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে শহরের চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। জমির উদ্দিন স্থানীয় মৃত হযরত আলীর ছেলে ও পেশায় মুদি দোকানদার।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জমির উদ্দিন ব্যবসায়িক কাজ শেষ করে শহরের চাপাতলী এলাকার বাসায় ফিরছিলেন। ওইসময় চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জমির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহম্মেদ জানান, ওই ঘটনায় নিহতের ছেলে আজমত মিয়া মোটরসাইকেল চালক রাজু মিয়াকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads