ads

সোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৭০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ

শেরপুরে ৭০ গ্রাম হেরোইনসহ মো. রফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী আমতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় মৃত আজিজুল হকের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী আমতলী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী এবং বসতঘরের বিছানার নিচ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও হেরোইন বিক্রির ৬ হাজার ১শ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এটিই এ পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সবচাইতে বড় অভিযান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads