ads

সোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে কুসুমহাটি বাজারে ফিতা কেটে ওই দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন দেশে কোন অভাব-অনটন নেই। শেখ হাসিনা বয়স্ক ভাতা, পুষ্টি ভাতা, বিধবা ভাতাসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে বিভেদ ভুলে দলের জন্য কাজ করতে নেতা-কর্মীদের অনুরোধ জানান।

Shamol Bangla Ads

পরে এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রিয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল মিয়া, লছমনপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া, কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিলসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফছর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
এর আগে হুইপ আতিউর রহমান আতিকের আগমন উপলক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া, চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদ, মো. আব্দুল হাই ও মাসুদ রানাসহ বেশ কয়েকজন প্রার্থী মিছিল নিয়ে কুসুমহাটি বাজারে যান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads