ads

রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রয়াত শ্রমিকনেতা সেলিম রেজার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৬:০০ অপরাহ্ণ

‘সেলিম রেজা ছিলেন সত্যিকারের শ্রমিক নেতা’

শেরপুর নানা কর্মসূচি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রয়াত শ্রমিকনেতা, জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা চাউল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম রেজার ১২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর রবিবার শহরের গোপালবাড়ীস্থ পৌর ট্রাক টার্মিনালে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার বড় ছেলে, সংগঠনের সভাপতি, জেলা বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আরিফ রেজা।

Shamol Bangla Ads

আয়োজক সংগঠনের কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রয়াত সেলিম রেজার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আলী, সহ-সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক আবুল কালাম সরকার, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ ও কার্যকরী সদস্য রেজাউল করিম ফারুকসহ সংগঠনের আওতাধীন বিভিন্ন শাখা কমিটির সভাপতি/সম্পাদকগণ। ওইসময় জেলা বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপদেষ্টা রুকনুজ্জামান রঞ্জু, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের আহবায়ক সাংবাদিক-কবি তালাত মাহমুদ, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মো. ফখরুল হাসান, সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সেলিম রেজা ছিলেন একজন সত্যিকারের শ্রমিক নেতা। তিনি শ্রমিকের দুঃখ-দুর্দশা বুঝতেন বলেই তাদের কাছে টানতেন, কাছে যেতেন।তাই শ্রমিক সংগঠন ও শ্রমিকসহ সাধারণ মানুষ যুগ যুগ ধরে তাকে স্মরণ করবে।

দিনব্যাপি কর্মসূচির মধ্যে সংগঠনের পক্ষ থেকে সকালে সংগঠনের পতাকা, কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ, দুপুর ২টায় দোয়া শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় মন্দিরে প্রয়াত শ্রমিকনেতা সেলিম রেজার জন্য প্রার্থনা করা হয়।

Shamol Bangla Ads

এদিকে প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার একমাত্র কন্যা, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ব্যবস্থাপনায় রবিবার শহরের ঢাকলহাটী মহল্লার সেলিম রেজা এন্ড ফরিদা ইয়াছমিন পুরাতন জামে মসজিদ, ঢাকলহাটী উত্তরপাড়া বায়তুল আমান ইসলামিয়া মাদ্রাসা, মনির উদ্দিন জামে মসজিদ, মসজিদে নূর, বটতলা পৌর জামে মসজিদ, শীতলপুর জামে মসজিদ, শীতলপুর মাদ্রাসা, শেখহাটি বাজার জামে মসজিদ, দিঘারপাড় চৌরাবাড়ী মসজিদ, বলবল বাজার জামে মসজিদ, কলকল বাজার জামে মসজিদ, খন্দকারবাড়ী জামে মসজিদে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া শেষে খাবার বিতরণ করা হয়। এছাড়া শহরের ঐতিহ্যবাহী তেরাবাজার মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শহরের গোপালবাড়ী বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ওইসময় যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার, লাকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads